আগস্ট ২, ২০২৬, ০১:৩৭ পিএম
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন এবং তার পাঁচ সহযোগীর দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফটিকছড়ি থানার একটি মামলায় পাঁচ দিন এবং হাটহাজারী থানার আরেকটি মামলায় পাঁচ দিন করে মোট দশ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। রবিবার চট্টগ্রামের বিচারিক আদালতের ম্যাজিস্ট্রেট মো. মোতাসিম বিল্লাহ এই আদেশ দেন।
মঞ্জুর করা হয়েছে।রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালত চত্বরে জানান, জেলা পুলিশ ডেভিড ইমন ও তার সহযোগীদের বিরুদ্ধে দুটি মামলায় দশ দিন করে রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত প্রতিটি মামলায় পাঁচ দিন করে মোট দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বুধবার যশোর সীমান্ত দিয়ে দেশ ছাড়ার চেষ্টার সময় ডেভিড ইমনকে তিন সহযোগীসহ আটক করেছিল পুলিশ।
পুলিশ সূত্র জানায়, তিনি প্রথমে কারারুদ্ধ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের গ্রুপে যুক্ত হন এবং পরে ওই গ্রুপের নেতৃত্ব তার হাতে আসে। পরবর্তী সময়ে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর গ্রুপের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি হিসেবে সক্রিয় হন তিনি। তার বিরুদ্ধে ডাবল মার্ডার, যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যা ও চাঁদাবাজিসহ দেড় ডজনের বেশি মামলা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন