রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আমির হামজাকে আইনি নোটিশ, ৪৮ ঘণ্টা সময় প্রদান

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১১:০২ পিএম

আমির হামজাকে আইনি নোটিশ, ৪৮ ঘণ্টা সময় প্রদান

ছবি - সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নিয়ে মানহানিকর ও মিথ্যা মন্তব্যের অভিযোগে ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) ডাকযোগে পাঠানো এই নোটিশে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সিনেট সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খান এই নোটিশ পাঠিয়েছেন।নোটিশে বলা হয়, আমির হামজা নিজেকে জাবির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী দাবি করে বলেন, আবাসিক হলে শিক্ষার্থীরা সকালে 'মদ' দিয়ে কুলি করেন এবং ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটান।

নোটিশে এই বক্তব্যকে 'মিথ্যা, অবমাননাকর ও উদ্দেশ্যপ্রণোদিত' বলে উল্লেখ করা হয়েছে। এই মন্তব্যের কারণে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আইনি নোটিশে মুফতি আমির হামজাকে তার মিথ্যা বক্তব্য সম্বলিত ভিডিও ক্লিপটি ইউটিউবসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অবিলম্বে অপসারণের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর কাছে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।

যদি নোটিশের দাবি পূরণ না হয়, তবে ফৌজদারি ও দেওয়ানি আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশদাতা জানিয়েছেন।