সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০১:৫৭ পিএম
কুষ্টিয়ায় সাতজনকে হত্যার অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। গত বছর জুলাই-আগস্ট আন্দোলন চলাকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে এই প্রতিবেদন দাখিল করে প্রসিকিউশন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২-এ এই প্রতিবেদন জমা দেওয়া হয়। তদন্ত সংস্থা ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ এনেছে। প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এর আগে ইনুকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, সাবেক এই মন্ত্রীকে গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাগারে আছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন