অক্টোবর ২, ২০২৬, ০৪:১২ পিএম
আন্তর্জাতিক কফি দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা অর্থাৎ আইসিসিবির ১ নম্বর হলে জমকালো কফি উৎসবের আয়োজন করেছে নেসক্যাফে বাংলাদেশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনব্যাপী নানা আয়োজনে এই কফি উৎসব সম্পন্ন হয়। উৎসব প্রাঙ্গণেই প্রতিষ্ঠানটির থ্রি ইন ওয়ান লিমিটেড এডিশনের ১০টি বিশেষ ভ্যারিয়েন্টের নতুন কফি প্যাকের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়েছে।
কফি ও সুরের সমন্বয়ে মুখরিত ছিল পুরো প্রদর্শনী প্রাঙ্গণ। অনুষ্ঠানে সরাসরি সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান এবং ব্যান্ড লেভেল ফাইভ। আগত দর্শনার্থী ও কফিপ্রেমীদের জন্য ছিল বিশেষ কফি টেস্টিং ও প্লেস্টেশন ৫ ভিডিও গেমিংয়ের ব্যবস্থা। এর পাশাপাশি ক্যানভাস ও ডুডলিং কর্নার, কনটেন্ট ক্রিয়েটর চ্যালেঞ্জ এবং তাৎক্ষণিক ছবি তোলার জন্য পোলারয়েড বুথের মতো বিনোদনমূলক কার্যক্রমের অভিজ্ঞতা নেন উপস্থিত অতিথিরা।
উৎসবে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের সরব উপস্থিতি দেখা গেছে।
অনুষ্ঠানে অংশ নিয়ে উৎসবের আনন্দ বাড়িয়ে তোলেন রাবা খান, রাকিন আবসার এবং মাহিম মেকস। পুরো বর্ণাঢ্য আয়োজনের মঞ্চ সঞ্চালনার দায়িত্ব পালন করেন নীল হুরের জাহান বলে দিনাজপুর টিভি ডট কম-এর লাইফস্টাইল প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন