রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ৪৮৯ স্কোরে দুর্যোগপূর্ণ বাতাস ও ১১তম অবস্থানে ঢাকা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ১০:০৮ এএম

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ৪৮৯ স্কোরে দুর্যোগপূর্ণ বাতাস ও ১১তম অবস্থানে ঢাকা

বায়ুদূষণে আজ বিশ্বের শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। রোববার সকাল সাড়ে ৯টায় বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের লাইভ এয়ার কোয়ালিটি ইনডেক্সে লাহোরের স্কোর ৪৮৯ উঠেছে, অন্যদিকে ১৩৪ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ১১তম।

লাহোরের এই ৪৮৯ স্কোর দুর্যোগপূর্ণ পর্যায়ে পড়ে। ঢাকার ১৩৪ স্কোরে শহরের বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে ভারতের রাজধানী দিল্লির স্কোর ২৪৫। তৃতীয় অবস্থানে মিসরের কায়রোর স্কোর ২০১ এবং চতুর্থ অবস্থানে থাকা আফগানিস্তানের কাবুলের স্কোর ১৭৫।

এর পরের অবস্থানগুলোতে রয়েছে ভারতের মুম্বাই ১৭৪ স্কোরে পঞ্চম, ভিয়েতনামের হ্যানয় ১৭১ স্কোরে ষষ্ঠ এবং পাকিস্তানের করাচি ১৬২ স্কোরে সপ্তম। চীনের চেংদু ১৬১ স্কোরে অষ্টম, ইরাকের বাগদাদ ১৫৫ স্কোরে নবম এবং কাতারের দোহা ১৩৭ স্কোরে দশম স্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী শূন্য থেকে ৫০ স্কোর হলে বাতাসের মান অনেক ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে নির্ধারিত।

১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।