বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
বায়ুদূষণ সূচক

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে উঠে এল ঢাকা

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ১০:২০ এএম

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে উঠে এল ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারের (IQAir) লাইভ সূচকে দেখা গেছে যে ঢাকার বায়ুমান সূচকে স্কোর রয়েছে ২০৮। বাতাসের এই মানকে বিশেষজ্ঞদের মতে ‍‍`খুবই অস্বাস্থ্যকর‍‍` হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, ২৮৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর।

বুধবার সকালে আইকিউএয়ারের হালনাগাদ লাইভ সূচকে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বায়ুদূষণের এই তালিকায় ১৯৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। তালিকার চতুর্থ স্থানে ১৮৩ স্কোর নিয়ে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি এবং ১৭২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার তাৎক্ষণিক সূচক প্রকাশ করে থাকে। প্রতিষ্ঠানটির নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকে স্কোর শূন্য থেকে পঞ্চাশের মধ্যে থাকলে বায়ুর মান ‍‍`ভালো‍‍` বলে বিবেচিত হয়। স্কোর একান্ন থেকে একশ হলে তা ‍‍`মাঝারি‍‍` বা সহনীয় ধরা হয়।

এছাড়া সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‍‍`অস্বাস্থ্যকর‍‍` হিসেবে বিবেচিত হয় একশত এক থেকে একশত পঞ্চাশ স্কোর এবং একশত একান্ন থেকে দুইশত পর্যন্ত স্কোরকে ‍‍`অস্বাস্থ্যকর‍‍` ধরা হয়। আর স্কোর দুইশত এক থেকে তিনশত হলে বায়ুর মান ‍‍`খুবই অস্বাস্থ্যকর‍‍` এবং তিনশত-এর বেশি হলে তা ‍‍`দুর্যোগপূর্ণ‍‍` বলে বিবেচনা করা হয়। বর্তমান পরিস্থিতিতে ঢাকার বাতাস নগরবাসীর স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।