নভেম্বর ৮, ২০২৫, ০৬:১৩ পিএম
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রোববার (৯ নভেম্বর) থেকে সারা দেশে কর্মবিরতি ঘোষণা করেছেন শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) শাহবাগে এই হামলার ঘটনা ঘটে।
১০ম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে ‘কলম বিসর্জন কর্মসূচি’ পালন করতে প্রাথমিক শিক্ষকরা শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের দিকে যাত্রা শুরু করেন। পুলিশ তাদের বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর শাহবাগে পুলিশ শিক্ষকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
এতে কয়েকজন শিক্ষক আহত হয়েছেন এবং সাউন্ড গ্রেনেডের শব্দে বহু শিক্ষক অসুস্থ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আশ্রয় নেন।প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে আন্দোলনকারী শিক্ষকদের দাবিগুলো হলো:১সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণ।
২. ১০ ও ১৬ বছর চাকরি পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান। ৩. শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান।পুলিশি হামলার পর এই ৩ দফা দাবিতেই রোববার থেকে সারা দেশে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক শিক্ষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন