অক্টোবর ২৩, ২০২৬, ০৬:০৫ পিএম
সৌদি আরবের রিয়াদে জরুরি সতর্কতা জারি করে সাধারণ নাগরিকদের নিরাপত্তা প্রোটোকল মেনে চলার কঠোর নির্দেশনা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীজুড়ে এই সতর্কবার্তা সম্প্রচার করা হয়। হুমকির কারণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
প্রশাসনের নির্দেশনায় রাজধানীর বাসিন্দাদের দ্রুত ভবনের ভেতরে নিরাপদ স্থানে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জানালার কাছাকাছি না যেতে এবং যেকোনো খোলা জায়গা পুরোপুরি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়।
যারা সতর্কবার্তা জারির সময় ঘরের বাইরে বা উন্মুক্ত স্থানে অবস্থান করছিলেন, তাদের দ্রুততম সময়ে নিকটবর্তী কোনো ভবনে আশ্রয় নিতে বলা হয়েছে। আশপাশে তাৎক্ষণিক কোনো ভবন না থাকলে শক্ত ও সুরক্ষিত কোনো আড়ালের পেছনে অবস্থান নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
তবে ঠিক কী কারণে এই আগাম সতর্কবার্তা কিংবা সম্ভাব্য কী ধরনের নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে, সে সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন