রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৫, ০৮:১৬ পিএম

আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই জরুরি তথ্য জানানো হয়েছে।

এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।

ধারণা করা হচ্ছে, প্রধান উপদেষ্টা তাঁর এই ভাষণে দেশের গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ বা চলমান সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্দেশনা জানাতে পারেন।

সম্প্রতি জুলাই সনদ বাস্তবায়নে আট দলের আল্টিমেটাম এবং রাজনৈতিক অঙ্গনে চলমান অস্থিরতার মধ্যে এই ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

এর আগে গত ৫ আগস্টে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। আগামীকালের এই ভাষণ দেশের জাতীয় রাজনীতি ও জনজীবনের জন্য কী বার্তা বয়ে আনবে, সেদিকেই এখন সবার দৃষ্টি নিবদ্ধ।