রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

গুম অধ্যাদেশ ও বিচার বিভাগীয় সংস্কার নিয়ে নতুন বার্তা দিলেন আইন উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৫, ১০:৪৫ এএম

গুম অধ্যাদেশ ও বিচার বিভাগীয় সংস্কার নিয়ে নতুন বার্তা দিলেন আইন উপদেষ্টা

বহু প্রতীক্ষিত গুম অধ্যাদেশ এবং বিচার বিভাগীয় সংস্কারের অগ্রগতি নিয়ে নতুন বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, গতকাল সোমবার (১ ডিসেম্বর) রাত ১১টায় বহুল প্রতিক্ষীত গুম অধ্যাদেশের গেজেট নোটিফিকেশন জারি হয়েছে।

সোমবার দিবাগত রাতে, নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব তথ্য জানান।আইন উপদেষ্টা জানান, বিচার বিভাগীয় সংস্কারের লক্ষ্যমাত্রা প্রায় সমাপ্তির পথে:

বিচার বিভাগীয় স্বাধীনতা: কয়েকদিন আগে বিচার বিভাগ স্বাধীন করার জন্য অতি গুরুত্বপূর্ণ আইন সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ হয়েছে।অগ্রগতি: বিচার বিভাগীয় সংস্কারের যে লক্ষ্য ছিলো, তার ৯০ শতাংশ সমাপ্ত হয়েছে।

আসন্ন সংস্কার: আগামী কয়েকদিনের মধ্যে হিউম্যান রাইটস কমিশন আইনের আরেকটি সংস্কার হবে বলেও জানান তিনি।অন্যান্য কাজ: বিচার বিভাগ পুলিশ সংস্কার আইন ও দুর্নীতি দমন সংস্কার অধ্যাদেশের কাজও দ্রুত সমাপ্ত করার জন্য ভূমিকা রাখছে।