রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আগারগাঁওয়ে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৫, ১২:২২ পিএম

আগারগাঁওয়ে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ

আমদানি শুল্ক কমানোসহ ছয় দফা দাবিতে আন্দোলনরত মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীরা রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনের নিচের সড়ক অবরোধ করেছে। আজ রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার পর সড়কটি অবরোধ করায় ওই পথ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর ফলে জাতীয়ভাবে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।এর আগে রোববার সকাল থেকে আমদানি শুল্ক কমানোসহ ৬ দফা দাবিতে মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীরা বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) ভবনের সামনে অবস্থান নেয়।

এ সময় বিটিআরসি ভবনের চারপাশ ঘিরে রাখে পুলিশ।ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার।

 বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে এবং নতুন এই নিয়মের ফলে শুধুমাত্র একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে। তারা আরও মনে করেন, বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়েও মোবাইল সেটের দাম বেড়ে যাবে।

মোবাইল ব্যবসায়ীদের মূল ৬ দফা দাবি:

উল্লেখ্য, গতকাল শনিবার মোবাইল ব্যবসায়ীদের সংগঠন 'মোবাইল বিজনেস কমিনিউটি বাংলাদেশ' অনির্দিষ্টকালের জন্য সারাদেশের মোবাইল দোকান বন্ধের ঘোষণা দিয়েছে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে:

স্মার্টফোন আমদানির অনুমতির একটি শর্ত হিসেবে মোবাইল আমদানিকারকদের সঙ্গে স্থানীয় স্মার্টফোন প্রস্তুতকারকদের বাধ্যতামূলক চুক্তির নিয়ম বাতিল করে মুক্ত আমদানি বাণিজ্য নিশ্চিত করা।

ক্ষুদ্র, মাঝারি ও বিভিন্ন মোবাইল ব্যবসায়ীর জন্য আমদানি শুল্ক ১৫ শতাংশ করা।

বেসরকারি ও স্থানীয় প্রস্তুতকারকদের অর্থায়ন বাতিল করে এনইআইআর সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা।

সারাদেশে ব্যবসায়ীদের কাছে থাকা অবিক্রীত মোবাইল ফোন বিক্রির জন্য কোনো শর্ত আরোপ না করা বা পর্যাপ্ত সময় দেওয়া।

এনইআইআর বাস্তবায়নের আগে গ্রাহক ও বিক্রেতা পর্যায়ে কার্যকরের প্রক্রিয়ার ধারণার জন্য ডেমো বাটিউটোরিয়াল ভিডিও প্রকাশ করা এবং কমপক্ষে ছয় মাস পরীক্ষামূলক কার্যক্রম চালানো।

বিটিআরসির ভেন্ডর এনলিস্টমেন্ট প্রক্রিয়াটি সহজ ও দ্রুত সময়ে কার্যকর নিশ্চিত করা।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত ব্যবসায়ীরা সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।