বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ওসমান হাদির চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে: প্রধান উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৫, ১১:১৪ পিএম

ওসমান হাদির চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে: প্রধান উপদেষ্টা

গুলিবিদ্ধ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির চিকিৎসার সব ব্যয়ভার সরকার বহন করবে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ওসমান হাদির ভাইয়ের সঙ্গে ফোনালাপে এই আশ্বাস দিয়েছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।রাত ৯টায় এই ফোনালাপকালে প্রধান উপদেষ্টা বলেন,ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত।”

সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা দিয়ে ওসমান হাদির ভাইকে প্রধান উপদেষ্টা বলেন,হাদির চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে।

তার শারীরিক অবস্থা বিবেচনায় দেশে-বিদেশে যেখানে প্রয়োজন হয়, সেখানেই সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করবে সরকার।”হামলার ঘটনার পর দ্রুত ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রফেসর মুহাম্মদ ইউনূস জানান,আমি কয়েকজন উপদেষ্টাসহ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেছি। হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে বৈঠক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করে বলেন, "হাদি আমাদের সবার অতি আপন ও স্নেহের মানুষ। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা তার জন্য দোয়া করছি, আশা করি তিনি দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন।"উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।