ডিসেম্বর ১৪, ২০২৫, ০৯:৪২ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের ৩০০ সংসদীয় আসনে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।আজ রোববার (১৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের আইন শাখার উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কমিটিগুলো প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি মাঠ পর্যায়ে ভোটের অনিয়ম অনুসন্ধান ও বিচার কার্যক্রম পরিচালনা করবে। এজন্য সংশ্লিষ্টদের সহায়তার নির্দেশ দিয়েছে কমিশন।
ইসি জানিয়েছে, এই কমিটিগুলো আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে গঠিত হয়েছে।ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন ও গণভোটের জন্য গুরুত্বপূর্ণ সময়সূচি নিচে তুলে ধরা হলো:
| কার্যক্রম | সময়সীমা |
| মনোনয়নপত্র দাখিলের শেষ সময় | ২৯ ডিসেম্বর |
| মনোনয়নপত্র বাছাই | ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি |
| প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় | ২০ জানুয়ারি |
| চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ | ২১ জানুয়ারি |
| নির্বাচনি প্রচারের সময়কাল | ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত |
| ভোটগ্রহণ ও গণভোটের দিন | ১২ ফেব্রুয়ারি |

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন