রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৫, ১১:০৩ এএম

সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের একার পক্ষে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন করা সম্ভব নয়।

এই লক্ষ্য অর্জনের জন্য সবার সহযোগিতা দরকার।আজ সোমবার সকালে তিনি এসব কথা বলেন।সিইসি বলেন, ভোটাররা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটা নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব।

তবে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনকে সংশ্লিষ্ট সকল পক্ষ, রাজনৈতিক দল এবং জনগণের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।