ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:৪৯ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য যত টাকা লাগবে, তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে বলে নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ সোমবার দুপুরে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।অর্থ উপদেষ্টা বলেন,ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য যত টাকা লাগবে, তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে।”
প্রসঙ্গত, গুলিবিদ্ধ গুরুতর আহত হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজই সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।ড. সালেহউদ্দিন আহমেদ দেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আশা করেন যে এটি আরও স্থিতিশীল হবে।
তিনি জানান,নির্বাচনী ব্যয় নিয়ে কোনো সমস্যা হবে না। আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে।”

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন