রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাদির ওপর হামলার বিষয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৫, ১০:৪০ পিএম

হাদির ওপর হামলার বিষয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা প্রসঙ্গে বলেছিলেন, "মাঝেমধ্যে দুই একটা খুন-খারাবি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি।

 তাঁর এই বক্তব্যে দেশব্যাপী সমালোচনা সৃষ্টি হলে সেটির ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।আজ সোমবার (১৫ ডিসেম্বর) রাতে ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই ব্যাখ্যা দেওয়া হয়।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, হাদির ওপর সন্ত্রাসী হামলাকে প্রধান নির্বাচন কমিশনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়েছেন।

এর প্রমাণ হিসেবে ইসি জানায়:জরুরি সভা: এই ঘটনার অংশ হিসেবে গতকাল ১৪ ডিসেম্বর বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কমিশন জরুরি সভা করে।কঠোর নির্দেশ: সভায় সিইসি দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।উদ্বেগ প্রকাশ: হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কঠোর নির্দেশনা দেন।

বক্তব্যের ব্যাখ্যায় ইসি স্পষ্ট করে জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার মহোদয় মূলত তার বক্তব্যে বুঝাতে চেয়েছেন যে:হাদির ওপর সন্ত্রাসী হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্থ করতে পারবে না।"কমিশন মনে করে, এই বর্ণনা প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের বিষয়ে ভুল বোঝাবুঝির অবসান করবে। কমিশন হাদির দ্রুত সুস্থতা কামনা করছে এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।