ডিসেম্বর ১৬, ২০২৫, ১১:৩৬ এএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা অস্ত্রের গুলিসহ ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব। আজ মঙ্গলবার র্যাবের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
র্যাব সূত্র আরও জানায়, এ ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সালের বোনের বাসার পাশের একটি জায়গা থেকে ম্যাগাজিনটি উদ্ধার করা হয়।প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন হাদি।
তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
জানা যায়, গত কয়েকদিন সেখানেই তার চিকিৎসা চলে। তবে তার অবস্থা আশঙ্কাজনক এবং তেমন কোনো উন্নতি না হওয়ায় বর্তমানে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন