বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

হাদির ছেলে জানে না সে এতিম

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৫, ০২:৫০ পিএম

হাদির ছেলে জানে না সে এতিম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই বিপ্লবের সাহসী নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর শিশু সন্তানের ছবি এখন মানুষের চোখে জল এনে দিচ্ছে। বাবার স্নেহবঞ্চিত এই অবুঝ শিশুটি জানেই না যে, তাঁর বীর বাবা আর কোনোদিন ফিরে আসবেন না।

হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে হাদি ও তাঁর ছেলের ছবি দিয়ে আবেগঘন পোস্ট করছেন নেটিজেনরা।

অল স্টুডেন্ট অব বাংলাদেশ এসএসসি ১৯৭২-২০২৬’ নামের একটি ফেসবুক পেজে হাদির ছেলের ছবি শেয়ার করে লেখা হয়েছে:বাচ্চাটার দিকে তাকান! কী মায়াবী না? ও হাদি ভাইয়ের ছেলে।

ও কি জানে ফজরের সময় ওর বাবা ওকে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে আসতো! এই পাখিটা বাবা ছাড়া বড় হবে; হোক! অনেক বড় হোক।মায়া’ নামের একটি ফেসবুক পেজ থেকে শোকাতুর হৃদয়ে লেখা হয়েছে, বাংলাদেশ হাদির কাছে ঋণী হয়ে থাকবে আজীবন এতিম হয়ে গেল বাচ্চাটা।হাদির মৃত্যু ও শাহাদাত নিয়ে নেটিজেনদের মধ্যে আধ্যাত্মিক আলোচনাও উঠে আসছে। রবি হাসান নামে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন।

হাদি ভাইয়ের কী নেক নসিব দেখেন... গুলিবিদ্ধ হয়েছেন শুক্রবার জুমার নামাজের পর, দুনিয়া থেকে বিদায় নিলেন জুমার রাতে, আর উনার মরদেহ দেশে ফিরছে পবিত্র শুক্রবারে। আল্লাহ যাকে ভালোবাসেন, তাকে জুমার দিনেই ডাকেন। জুমার দিনে গুলিবিদ্ধ, জুমার রাতেই শহীদ উসমান হাদি।হাদির অকাল বিদায়ে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সবাই তাঁর অবুঝ সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলছেন, হাদি দেশের ইনসাফ কায়েমের জন্য নিজের জীবন দিয়েছেন, তাই এই এতিম শিশুর দায়িত্ব নেওয়া এখন পুরো জাতির নৈতিক দায়িত্ব।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান শরিফ ওসমান হাদি। তাঁর মরদেহ আজ শুক্রবার সন্ধ্যায় দেশে পৌঁছানোর কথা রয়েছে।