ডিসেম্বর ১৯, ২০২৫, ০৪:০১ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নায়ক শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমানটি আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইনকিলাব মঞ্চ তাদের পোস্টে জানিয়েছে:আমাদের জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীরকে গ্রহণ করতে আমরা সবাই এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুইপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করবো।
বিপ্লবী এই বীরকে বরণ করে নিতে আজ বিকেলেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা বিমানবন্দর ও উত্তরা এলাকায় জড়ো হতে শুরু করেছেন।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে শহীদ ওসমান হাদির মরদেহ সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে। সেখানে হাদির সহযোদ্ধা, শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহটি হিমঘরে রাখা হতে পারে অথবা পরবর্তী জানাজার প্রস্তুতির জন্য নেওয়া হবে।ইনকিলাব মঞ্চ ইতিমধ্যে ঘোষণা করেছে।
বাংলাদেশে শরিফ ওসমান হাদির প্রথম (সামগ্রিকভাবে দ্বিতীয়) জানাজা আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে জানাজা শেষে তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ ঝালকাঠির নলছিটিতে নিয়ে গিয়ে দাফন করার কথা রয়েছে।উল্লেখ্য, বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটটি সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৪টা ০৩ মিনিটে হাদির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। হাদির অকাল মৃত্যুতে আগামীকাল দেশজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ সরকার।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন