রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পে স্কেল নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৬, ১২:৫০ পিএম

পে স্কেল নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আলোচনার বিষয় ‘নতুন পে স্কেল’ নিয়ে সর্বশেষ পরিস্থিতির কথা জানালেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় পে স্কেল প্রদান বা না প্রদানের বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

অর্থ উপদেষ্টা স্পষ্ট করে বলেন, বিষয়টি নিয়ে বর্তমানে ‘পে কমিশন’ কাজ করছে। কমিশনের রিপোর্ট হাতে পাওয়ার পরই সরকার এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ বা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। 

অর্থাৎ, পে কমিশনের সুপারিশের ওপরই নির্ভর করছে নতুন বেতন কাঠামোর ভবিষ্যৎ।৬০ হাজার ড্রাইভারের প্রশিক্ষণের উদ্যোগ: পেই স্কেলের পাশাপাশি দেশের কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহ বাড়াতে একটি বড় উদ্যোগের কথা জানান ড. সালেহউদ্দিন। 

তিনি বলেন, বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর লক্ষ্যে ৬০ হাজার ড্রাইভারকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

এই প্রশিক্ষণের আওতায়:

ভারী ও হালকা যানবাহন চালানোর দক্ষতা বৃদ্ধি করা হবে।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ড্রাইভিং শেখানো হবে।

প্রশিক্ষণ শেষে তাদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

অর্থ উপদেষ্টার বক্তব্যে এটি পরিষ্কার যে, সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে সরকার একইসাথে দক্ষতা উন্নয়ন ও বৈদেশিক কর্মসংস্থানের ওপর জোর দিচ্ছে।