রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৩ লাখ ৭৯ হাজার পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১১:৩৭ এএম

৩ লাখ ৭৯ হাজার পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশ ও প্রবাসে অবস্থানরত ভোটারদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ক্ষেত্রে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের পাঠানো ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। 

আজ বৃহস্পতিবার সকালে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান যে।

 আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছিল যার মধ্যে ৫ লাখ ২৬ হাজারের বেশি প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৮০ হাজারের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন করেছেন।প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের থেকেও পোস্টাল ব্যালট সংগ্রহের প্রক্রিয়া জোরদার করা হয়েছে। 

এখন পর্যন্ত দেশের অভ্যন্তরে ৬ লাখ ৬২ হাজারের বেশি নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে এবং এর মধ্যে ২ লাখ ১১ হাজারের বেশি ভোটার তাদের ভোট দিয়েছেন। সালীম আহমাদ খান আরও জানান যে এক লাখ ৭ হাজার ১৬৮টি প্রবাসী ব্যালট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন। 

এবারই প্রথম এত বড় পরিসরে প্রযুক্তি ব্যবহার করে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য যে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশ ও প্রবাস মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন যা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।