মে ২২, ২০২৬, ১০:০৪ পিএম
পবিত্র হজ পালনে সস্ত্রীক মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে বিমানযোগে ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।সৌদি সরকারের বিশেষ আমন্ত্রণে তিনি এই রাষ্ট্রীয় সফরে গেছেন।
তিনি এবার সেখানে রাজকীয় অতিথি হিসেবে পবিত্র মক্কা ও মদিনায় হজের যাবতীয় ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। সফরসূচি অনুযায়ী পবিত্র হজব্রত পালন শেষে আগামী ১ জুন সেনাপ্রধানের বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে সেনাপ্রধানের এই পবিত্র সফর সুচারুভাবে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন