সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬,

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৬, ১০:৩১ এএম

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তিনি ঢাকায় পৌঁছান। সফরকালে জাপানের আইচি-নাগোয়া শহরে আয়োজিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান।

সফরসূচির অংশ হিসেবে তিনি অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে ক্রীড়া খাতের উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গেও মতবিনিময় করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

সংশ্লিষ্টদের মতে, সেনাপ্রধানের এই উচ্চপর্যায়ের সফর ও আন্তর্জাতিক মতবিনিময় দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনের অগ্রগতি, পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ এবং বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখবে।