মে ২৫, ২০২৬, ০৪:২১ পিএম
বর্তমান সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকারের গৃহীত নানা পদক্ষেপের ফলে শিল্প-কারখানার শ্রমিকরা এবার শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন।
সরকার গণমাধ্যম ও সাংবাদিকদের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিতে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।গত ১৭ ফেব্রুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত মন্ত্রিসভায় মোট ৬০টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উপদেষ্টা মাহদী আমিন জানান, এর মধ্যে ৩৭টি সিদ্ধান্ত বা প্রায় ৬২ শতাংশ ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট ২৩টি সিদ্ধান্ত বাস্তবায়নের পথে রয়েছে। সাংবাদিকদের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে তিনি জানান।
তবে স্বাধীনতার সুযোগ নিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।সরকার রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা ও অশালীন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন মাহদী আমিন।
তিনি বলেন, বাকস্বাধীনতার নামে অপপ্রচার ও বিষোদগার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। সরকার মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে, যার প্রতিফলন গত ১০০ দিনের কার্যক্রমে স্পষ্ট। বিষোদগারের রাজনীতি পরিহার করে রাষ্ট্রীয় শৃঙ্খলায় ফেরার আহ্বান জানান তিনি।আগামী দিনগুলোতেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন