রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চাকরির নামে কোটি টাকা প্রতারণা, চাকরিচ্যুত সেনাসহ গ্রেফতার ২

জাতীয় ডেস্ক

মে ২৫, ২০২৬, ০৪:৪০ পিএম

চাকরির নামে কোটি টাকা প্রতারণা, চাকরিচ্যুত সেনাসহ গ্রেফতার ২

চাকরি দেওয়ার নামে কোটি টাকা প্রতারণা

চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতদের মধ্যে একজন চাকরিচ্যুত সেনাসদস্য রয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার সকালে রাজধানীর কেরানীগঞ্জের র‍্যাব-১০ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতদের নাম মো. তারেক সরকার ও মো. পলাশ কবির।র‍্যাব জানায়, দীর্ঘ ছয় বছর ধরে চক্রটি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক বাহিনীর সদস্যদের পরিচয় ব্যবহার করে প্রতারণা চালিয়ে আসছিল। 

হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে তারা সুসম্পর্ক গড়ে তুলত। এভাবে প্রতারণার মাধ্যমে তারা ইতিমধ্যে দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী ও সায়েদাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

প্রতারণার কাজে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান জানান, চক্রটি অত্যন্ত সুকৌশলে সাধারণ মানুষকে টার্গেট করত। তাদের কাছে থাকা ভুয়া পরিচয়পত্র ও সরঞ্জামাদি ব্যবহার করে প্রতারণা চলত। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রতারণার শিকার ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে তাদের এই কর্মকাণ্ডের রহস্য উন্মোচন করা সম্ভব হয়েছে।জড়িত অন্যদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।