বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

মিডিয়া শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয় — মির্জা ফখরুলের

রবিউল এহ্সান রিপন

জুলাই ৩, ২০২৬, ০৩:৫১ পিএম

মিডিয়া শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয় — মির্জা ফখরুলের

ছবি : দিনাজপুর টিভি

মিডিয়া শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (৩ জুলাই) ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের সাফল্য অনেকাংশেই মিডিয়ার সাফল্যের ওপর নির্ভরশীল।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব আরও বলেন, একটি শক্তিশালী, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম হলো গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি। রাষ্ট্র, সরকার এবং জনগণের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরির মাধ্যমে গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। তাই গণতন্ত্রকে সুসংহত করার জন্য গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত দায়িত্বশীলতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান মির্জা ফখরুল। এ সময় প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বিএনপির মহাসচিবের এই বক্তব্য ঠাকুরগাঁওয়ের সাংবাদিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। উপস্থিত সবাই তার সঙ্গে একমত পোষণ করে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ রক্ষার আহ্বান জানিয়েছেন।