জুলাই ২৬, ২০২৬, ১১:৪৪ পিএম
আগামী আগস্ট মাসের শুরুতেই টানা চার দিনের ছুটি উপভোগের একটি বিরল সুযোগ তৈরি হতে যাচ্ছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য। সরকারি ছুটির বর্ষপঞ্জি বিশ্লেষণ করে এমন তথ্য দেখা গেছে। একটি সাধারণ ছুটি, সাপ্তাহিক ছুটি এবং একদিনের নৈমিত্তিক ছুটি যুক্ত করে এই দীর্ঘ অবকাশ মেলানো সম্ভব।সুযোগটি তৈরি হচ্ছে ক্যালেন্ডারের বিশেষ বিন্যাসের কারণে।
সরকারি বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ৫ আগস্ট বুধবার জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশে সাধারণ সরকারি ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট বৃহস্পতিবার সরকারি দপ্তরগুলো যথারীতি খোলা থাকবে।
তবে ওই দিন একদিন ছুটি নিয়ে নিলে ৫ আগস্টের সরকারি ছুটির সঙ্গে পরের দুই দিনের (৭ ও ৮ আগস্ট, শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট চার দিনের ছুটি তৈরি হবে। ফলে মাত্র একদিনের বাড়তি আবেদনে সরকারি চাকরিজীবীরা আগস্টের প্রথম সপ্তাহেই এই দীর্ঘ ছুটির ফাঁদ কাজে লাগাতে পারবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন