রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম

জাতীয় ডেস্ক

জুলাই ২৮, ২০২৬, ১২:০২ পিএম

যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম ব্যক্তিগত ও পারিবারিক সফরে যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ত্যাগ করেছেন। মঙ্গলবার সকালে সস্ত্রীক তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের পথে রওনা হন।সকাল ৬টা ৫০ মিনিটে তাদের বহনকারী ফ্লাইটটি উড্ডয়ন করে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত একটি পূর্বনির্ধারিত সফর। যুক্তরাজ্যে সপ্তাহব্যাপী এই সফর শেষে আগামী ৪ আগস্ট তিনি পুনরায় দেশে ফিরে যথারীতি তার সংসদীয় ও দাপ্তরিক কার্যক্রমে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।