রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

বগুড়ায় বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠিত

জাতীয় ডেস্ক

জুলাই ৩০, ২০২৬, ০৭:৫০ পিএম

বগুড়ায় বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনীর ৬৭তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান বগুড়ার এরুলিয়া এয়ারফিল্ডে অবস্থিত বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুলে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এই সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী ষোলজন প্রশিক্ষণার্থী কর্মকর্তার মাঝে সনদপত্র বিতরণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজ থেকে তাঁরা বিমান বাহিনীর গৌরবোজ্জ্বল উড্ডয়ন প্রশিক্ষক পরিবারের গর্বিত সদস্য হিসেবে যুক্ত হলেন।

জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্বের সমন্বয়ে নবীন বৈমানিকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তারা ভবিষ্যতে দেশের আকাশসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার মহান দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে মফিজ ট্রফি অর্জন করেন স্কোয়াড্রন লিডার মির্জা মোহাম্মদ জুবাইর হোসেন।

ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুলের অধিনায়ক কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটির অধিনায়ক, কমান্ড্যান্ট, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।