রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আগস্টে টানা চার দিনের ছুটির সুযোগ, কারা পাবেন না

জাতীয় ডেস্ক

আগস্ট ২, ২০২৬, ১১:১৯ এএম

আগস্টে টানা চার দিনের ছুটির সুযোগ, কারা পাবেন না

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

আগামী পাঁচ আগস্টের সাধারণ ছুটির সঙ্গে সাত ও আট আগস্টের সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। তবে এ সুবিধা পেতে ছয় আগস্ট বৃহস্পতিবার এক দিনের নৈমিত্তিক ছুটি নিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী এই তথ্য জানা গেছে।সবাই পাবেন না।

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী পাঁচ আগস্ট সাধারণ ছুটি রয়েছে। এর পরদিন ছয় আগস্ট এক দিনের নৈমিত্তিক ছুটি নিলে সাত ও আট আগস্টের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ কাটানো সম্ভব হবে। তবে জরুরি ও জনসেবামূলক প্রতিষ্ঠানে কর্মরতদের নিজ নিজ স্বাভাবিক দায়িত্ব পালন করতে হবে।

হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন এবং দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বের প্রয়োজনে কর্মস্থলে থাকবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ডিউটি রোস্টার অনুযায়ী তারা দায়িত্ব পালন করবেন। এছাড়া চলতি মাসের শেষের দিকে ঈদে মিলাদুন্নবীর সময়েও আরেকটি দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হতে পারে।