রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শিশুদের মাঝে জুলাইয়ের চেতনা টিকিয়ে রাখতে হবে

জাতীয় ডেস্ক

আগস্ট ২, ২০২৬, ০৯:২৯ পিএম

শিশুদের মাঝে জুলাইয়ের চেতনা টিকিয়ে রাখতে হবে

‘শিশুদের চোখে জুলাই’ শিরোনামে সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে চার দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘জুলাই জাগরণ সিজন-২’-এর দ্বিতীয় দিনের অনুষ্ঠান নানা পরিবেশনা ও উৎসাহের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শিশু শিল্পীদের কুরআন তিলাওয়াত, জুলাইয়ের গান ও আবৃত্তির মাধ্যমে এই আয়োজনের সূচনা হয়।শিশু শিল্পীদের পরিবেশনা ও ডকুমেন্টারি প্রদর্শনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের অনুষ্ঠান সাজানো হয়েছিল।

সকালের সেশনে শর্টফিল্ম প্রদর্শনী ও ডকুমেন্টারি প্রদর্শিত হওয়ার পর দুপুর থেকে মূল আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করেন এবং বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন। গ্রাফিতি ও চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুদের মাঝে জুলাইয়ের বাস্তব চিত্র তুলে ধরার তাগিদ দেওয়া হয়।

সাইমুম শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম বক্তব্য রাখেন। এছাড়া শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।আয়োজকরা জানান, এই উৎসব আরও দুই দিন চলবে।