রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আজ ঢাকায় আসছেন দক্ষিণ কোরিয়ার মন্ত্রী

জাতীয় ডেস্ক

আগস্ট ৩, ২০২৬, ১১:০৫ এএম

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আজ ঢাকায় আসছেন দক্ষিণ কোরিয়ার মন্ত্রী

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক এবং বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদার করতে আজ সোমবার ঢাকায় আসছেন দেশটির বাণিজ্য, শিল্প ও সম্পদমন্ত্রী কিম জং-ক্বান। এই সফরে প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বা সেপা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। তৈরি পোশাক, প্রযুক্তি, ইলেকট্রনিক্স ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়টি আলোচনায় বেশি গুরুত্ব পাবে।

সফরকালে তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।এই দাপ্তরিক আলোচনার বাইরে দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গেও তাঁর মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে। বর্তমানে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া সেপা চুক্তি নিয়ে নিবিড়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। গত জুলাই মাসে দেশটির রাজধানী সিউলে এই চুক্তির পঞ্চম দফার বৈঠক অনুষ্ঠিত হয়।

দক্ষিণ কোরিয়া বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন ও বিনিয়োগ অংশীদার।দেশটির বহু স্বনামধন্য প্রতিষ্ঠান ইতোমধ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি খাতে কার্যক্রম পরিচালনা করছে। আগামী ২০২৬ সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে প্রযুক্তি স্থানান্তর ও উচ্চমূল্যের শিল্পে কোরীয় বিনিয়োগ রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি করতে পারে।