আগস্ট ৫, ২০২৬, ১১:৩৪ এএম
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার সকালে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এই কথা জানান। শহীদদের আত্মত্যাগ এবং জুলাই যোদ্ধাদের অবদান জাতি কখনো ভুলবে না বলে তিনি উল্লেখ করেন।
শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের পর দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন যে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তৈরি হওয়া অস্থিরতার পেছনে ফ্যাসিবাদী শক্তির সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সরকারের কাছে তথ্য রয়েছে।
অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমেই দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা হবে বলে তিনি জানান।সরকারের পক্ষ থেকে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের সার্বিক সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।দিবসটি উপলক্ষে আয়োজিত এসব রাষ্ট্রীয় কর্মসূচিতে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন