রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎ বার্ষিকী পালিত

জাতীয় ডেস্ক

আগস্ট ৬, ২০২৬, ০৬:০৮ পিএম

রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎ বার্ষিকী পালিত

রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে তাঁর কবরে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) ঢাকার বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। দিনটি স্মরণে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁর কন্যা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।এ সময় পরিবারের অন্যান্য সদস্যবৃন্দও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। 

শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং শান্তি কামনা করে একটি বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে পরিবারের কল্যাণসহ দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের বর্ণাঢ্য কর্মজীবন ও দেশের প্রতি তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত স্বজনরা।