সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১১:৪৮ পিএম
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান `ব্লু স্কাই বিএএফ স্কুল ফর স্পেশাল চিলড্রেন` পরিদর্শন করেছেন বিশিষ্ট চিকিৎসক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন তিনি।
বিশেষায়িত শিক্ষার এই অঙ্গনে তিনি কিছু সময় অতিবাহিত করেন। পরিদর্শনকালে ডা. জুবাইদা রহমান শিক্ষাপ্রতিষ্ঠানটির বিভিন্ন শ্রেণিকক্ষ ও শিশুদের বিশেষ যত্ন নেওয়ার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিশেষ শিশুদের শিক্ষা ও বিকাশে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন