আগস্ট ১৫, ২০২৬, ০৯:৫৪ এএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ শনিবার। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। বর্ণিল রাজনৈতিক জীবনের অধিকারী এই নেত্রীর মৃত্যুর পর এটিই প্রথম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষে বিগত বছরের মতো এবারও কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন রাখা হয়নি।তার আত্মার মাগফিরাত কামনায় দেশব্যাপী বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকাসহ সারা দেশের দলীয় কার্যালয় ও মসজিদে মিلاদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। কেন্দ্রীয়ভাবে বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া বিকেলে মহাখালীর কড়াইল বস্তি এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে অনুদান বিতরণ করা হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।এর আগে বিভিন্ন জেলায় তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার শিবগঞ্জে যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। দেশের প্রতিটি অঞ্চলের দলীয় ইউনিটকে যথাযথ মর্যাদায় দিনটি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন