আগস্ট ১৬, ২০২৬, ০৪:১৮ পিএম
নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে স্নাতক বা অনার্স পর্যন্ত তাদের সম্পূর্ণ শিক্ষা বিনামূল্যে করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘোষণা দিয়ে বলেছেন, এ ক্ষেত্রে পড়াশোনার সমস্ত খরচ রাষ্ট্র বহন করবে এবং ভালো ফল অর্জনকারী ছাত্রীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করা হবে।রবিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মৎস্য পক্ষ উদযাপনের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী স্মরণ করেন যে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার আমলেই নারীদের শিক্ষা ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক করা হয়েছিল। দেশের অর্ধেক জনসংখ্যাকে পিছিয়ে রেখে প্রকৃত উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি জানান, বর্তমান সরকার নারী সমাজকে উচ্চশিক্ষায় শিক্ষিত ও দক্ষ করে তুলতে বদ্ধপরিকর।
এছাড়া প্রাথমিক স্তরের গরিব পরিবারের শিশুদের জন্য প্রতি বছর স্কুল ড্রেস ও ব্যাগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।নারীদের স্বাবলম্বী করার অংশ হিসেবে পর্যায়ক্রমে চার কোটি পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে বলে জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন