শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ড. ইউনূসের অভিনন্দন বার্তা

জাতীয় ডেস্ক

আগস্ট ২০, ২০২৬, ০৭:৩০ পিএম

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ড. ইউনূসের অভিনন্দন বার্তা

ছবি - সংগৃহীত

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ইউনূস সেন্টারের পাঠানো এক বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়।বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তিনি।

বার্তায় উল্লেখ করা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত এবং তা দেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালে নেতৃত্ব এবং তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অভিজ্ঞতা তাঁকে জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।

একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত করবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে এই প্রত্যাশা রেখে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে।