আগস্ট ৩১, ২০২৬, ১০:৩৫ এএম
গত কয়েক বছর ধরে বাংলাদেশ সংবাদমাধ্যমে বিশেষ পরিচিতি পাওয়া সমাজকর্মী ও বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান মর্যাদাপূর্ণ র্যামন ম্যাগসাইসাই পুরস্কারে ভূষিত হয়েছেন। এশিয়ার নোবেল হিসেবে পরিচিত এই আন্তর্জাতিক পুরস্কারের ২০২৬ সালের বিজয়ীদের তালিকায় তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পুরস্কারজয়ীদের নাম প্রকাশ করা হয়। ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র্যামন ম্যাগসাইসাইয়ের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর ৩১ আগস্ট এই বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বছর ফিলিপাইনের এই নেতার ১১৯তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। এর মধ্য দিয়ে ৬৮তম র্যামন ম্যাগসাইসাই পুরস্কার উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়েছে।
আগামী ১৫ নভেম্বর ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের বিজয়ীদের এমন সব কাজের স্বীকৃতি হিসেবে নির্বাচন করা হয়েছে যা দীর্ঘস্থায়ী মূল্যবোধকে ধারণ করে। অন্যের সেবায় নিজেকে নিয়োজিত রাখা এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য সুযোগ সৃষ্টির ক্ষেত্রে অবদানের মূল্যায়ন করা হয়েছে। ১৯৫৮ সাল থেকে এই পুরস্কার প্রদান শুরু হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন