সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৩:৪৫ পিএম
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক থেকে গোলাবর্ষণের অনুশীলনের সময় এক আকস্মিক দুর্ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।
একই ঘটনায় সেনাবাহিনীর আরও এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
বুধবার এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে রাজনৈতিক দল এনসিপি। দলটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে নিহত দুই সেনাসদস্যের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন