বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

ঢাকা-১৭ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৪:৪০ পিএম

ঢাকা-১৭ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান

ছবি :সংগ্রহীত

রাজধানীর ঢাকা-১৭ আসনের অন্তর্গত বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এই সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং মন্দিরের অবকাঠামোগত ও আনুষঙ্গিক উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান সংসদ সদস্য তারেক রহমান।

দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক উন্নয়নের অংশ হিসেবে এই আর্থিক অনুদান দেওয়া হয় বলে আয়োজকরা জানিয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।