সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,
প্রবীণ রাজনীতিকের চিকিৎসা

নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য চীনের গুয়াংঝুর হাসপাতালে ভর্তি হলেন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৬, ০৬:৫৪ পিএম

নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য চীনের গুয়াংঝুর হাসপাতালে ভর্তি হলেন

নজরুল ইসলাম খান উন্নত চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝু শহরে অবস্থান করছেন।

প্রবীণ এই রাজনীতিবিদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সোমবার (১২ অক্টোবর) সেখানকার সান ইয়াত-সেন ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হয়েছেন।

হাসপাতালে ভর্তির পর চীন বিএনপির একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করে শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন চীন বিএনপির নেতা সাখাওয়াত হোসেন কানন, আশরাফুল ইসলাম ওয়ালী ও শেখ মাহবুবুর রশীদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

এদিকে সফর উপলক্ষে চীন বিএনপির নেতাকর্মীদের সম্মানে গুয়াংঝুর স্থানীয় রাঁধুনি রেস্টুরেন্টে এক নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত দলীয় নেতাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রবীণ এই রাজনীতিকের দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনায় দেশ-বিদেশের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।