সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৭:১৯ পিএম
ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। রাজধানীর ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্গত বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় মন্দিরগুলোতে এই আর্থিক সহায়তা প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে দলীয় কার্যালয়ে সংশ্লিষ্ট উপাসনালয় পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে অনুদানের আনুষ্ঠানিক চেক তুলে দেওয়া হয়।
উপাসনালয়গুলোর সার্বিক ব্যবস্থাপনায় এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা-১৭ আসন এলাকার মোট ২৮টি মসজিদে দুই লাখ ৪৭ হাজার টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। একই সাথে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ১০টি মন্দিরে তিন লাখ টাকা করে সর্বমোট ৩০ লাখ টাকার বিশেষ চেক প্রদান করা হয়।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম পরিচালনা সহজ করতে এবং আসন্ন দুর্গোৎসবের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যেই এ সহায়তা দেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন