সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬,
পুলিশ পদক ঘোষণা

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৬:৫০ পিএম

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

হস ও বীরত্ব প্রদর্শন, জনসেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত এবং উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন সদস্যকে রাষ্ট্রীয় পুলিশ পদক প্রদান করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জননিরাপত্তা বিভাগের উপসচিব নাসরীন সুলতানা।

মোট চারটি ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হয়েছে। পদকগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক-সেবা (বিপিএম-সেবা), রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক-সেবা (পিপিএম-সেবা)।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে সাহস ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের এসব পদকে ভূষিত করা হয়েছে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার নিখুঁত তদন্ত, সেবায় দৃষ্টান্তমূলক অবদান এবং অন্যান্য প্রশংসনীয় কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে নির্বাচিত ৯২ জন কর্মকর্তাকে এই চার স্তরের পদকের আওতায় আনা হয়।