বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬,

পিরোজপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবন উদ্বোধন

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৭:৪৭ পিএম

পিরোজপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবন উদ্বোধন

পিরোজপুর জেলায় শিক্ষার অবকাঠামো সম্প্রসারণে দুটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্মিত একাডেমি ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এসব নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এসব একাডেমি ভবন নির্মিত হয়েছে। পিরোজপুর সংবাদউদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ এবং জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। অনুষ্ঠানে কারিগরি ও অবকাঠামোগত নানা দিক তুলে ধরেন পিরোজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। এছাড়া জাতীয়তাবাদী দল ও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

নতুন এই ভবন উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠান দুটিতে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম পরিচালনায় গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।