শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬,
মানবিক সহায়তা

বগুড়ায় শতাধিক দুস্থের মাঝে ডা. বিটুর আর্থিক সহায়তার চেক বিতরণ

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১০:১১ পিএম

বগুড়ায় শতাধিক দুস্থের মাঝে ডা. বিটুর আর্থিক সহায়তার চেক বিতরণ

বগুড়া সদর উপজেলার সাবগ্রাম চক আলম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আনোয়ারুল কাদির বিটুর নিজস্ব মানবিক উদ্যোগে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। আয়োজকেরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের সংকটকালে পাশে দাঁড়ানো এবং তাদের পুনর্বাসনে সহযোগিতা করাই এই মানবিক কার্যক্রমের মূল লক্ষ্য। অনুষ্ঠানে প্রধান অতিথির পাশাপাশি উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল এবং বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সভাপতি মমিনুর রশীদ শাইন। এছাড়াও সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সালেহ নয়ন, সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন, সাবেক ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজু হোসেন পাইকার, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, ডা. লায়েল ও ডা. মাহবুবসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেন।

অনুষ্ঠান শেষে তালিকাভুক্ত শতাধিক অসহায় ও দুস্থ মানুষের হাতে আর্থিক অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। তাৎক্ষণিক আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগীরা উদ্যোক্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।