সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,
ঐতিহাসিক ওসমানী উদ্যান

ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৬, ১১:২৬ এএম

ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকার ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সকাল ১০টায় তিনি আধুনিকায়ন করা সম্পূর্ণ উদ্যান প্রাঙ্গণ এবং এর ভেতরে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনের মাধ্যমে দীর্ঘদিন ধরে সংস্কারকাজের জন্য বন্ধ থাকা এই ঐতিহাসিক উদ্যানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলো।

পুরো উদ্যানটির আধুনিকায়ন ও সংস্কারকাজে মোট ব্যয় হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। দীর্ঘ সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আজ থেকে রাজধানী ঢাকার নাগরিকেরা নতুন রূপের এই উন্মুক্ত উদ্যানে প্রবেশের সুযোগ পাচ্ছেন।