সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,
শারদীয় উৎসব

বীরগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম

মোঃ আরিফ ইসলাম

অক্টোবর ১৯, ২০২৬, ১০:৩৭ এএম

বীরগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। রোববার সন্ধ্যা থেকে তিনি বীরগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় দুর্গাপূজা মন্দিরসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য মণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। উৎসবমুখর পরিবেশে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের সঙ্গে তিনি শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় স্থানীয় ভক্তদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা গুরুত্বের সাথে শোনেন এবং শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা জানান।

এ সময় সংসদ সদস্যের সঙ্গে বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার এবং জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, পৌর বিএনপির সহসভাপতি মো. হাবিবুর রহমান হাবলু এবং উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন।

এছাড়া বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মণ্ডপ পরিদর্শনের সময় উপস্থিত থেকে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ে সংসদ সদস্যকে অবহিত করেন।