রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপিকে ধন্যবাদ জানিয়ে পিনাকী ভট্টাচার্যের আহ্বান

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৫:৫০ পিএম

বিএনপিকে ধন্যবাদ জানিয়ে পিনাকী ভট্টাচার্যের আহ্বান

ছবি - সংগৃহীত

লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিএনপি, জামায়াত, এনসিপি ও হেফাজতসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর, ২০২৫) একটি ফেসবুক পোস্টে তিনি এই আহ্বান জানান।

পিনাকী ভট্টাচার্য বলেন, "আওয়ামী লীগ দুনিয়ার যেকোন প্রান্তে জামায়াত, বিএনপি, এনসিপি যাদের উপরেই আক্রমণ করুক না কেন বুক দিয়ে সবাই মিলে ঠেকায়ে দিবেন। আওয়ামী লীগ প্রতিরোধে আমাদের কোনো ডিফারেন্স নাই।" তিনি আওয়ামী লীগকে বাংলাদেশের শত্রু উল্লেখ করে বলেন, তাদেরকে রুখে দিতে একসাথে লড়াই করার কোনো বিকল্প নেই।

গত বুধবার আওয়ামী লীগের মিছিল প্রতিরোধের জন্য বিএনপিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "জামায়াতকে এমনকি হেফাজতকে আমরা দৃশ্যমান দেখতেছি না মাঠে আওয়ামী মিছিল প্রতিরোধে। সর্বশক্তি নিয়া জুলাইয়ের মতো মাঠে থাইকেন।" তিনি দলগুলোকে পাড়ায় পাড়ায় ‘আওয়ামী প্রতিরোধ বাহিনী’ গড়ে তোলারও পরামর্শ দেন।

তিনি বলেন, "সব দোকানে একটা করে লাঠি রাখেন আর পুলিশের বাঁশি রাখেন। আওয়ামী মিছিল দেখলে বাঁশি বাজায়ে দোকান থিকা বাইর হইয়া লাঠি হাতে ধাওয়া দিবেন। নো মার্সি।" এই উদ্যোগে বিএনপি, জামায়াত, এনসিপি, হেফাজত এবং স্থানীয় মাদ্রাসার সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমরা আপনাদের সাথে আছি।"