সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৬:২৬ পিএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ (শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে এবং প্রধান উপদেষ্টা দিনের ১০ম বক্তা হিসেবে তার ভাষণ দেবেন।
প্রধান উপদেষ্টা তার ভাষণে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে অবহিত করবেন বলে আশা করা হচ্ছে। তার ভাষণে যেসব বিষয় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে:
-
গণঅভ্যুত্থান ও নির্বাচন: গত ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবেন। পাশাপাশি, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন।
-
সংস্কার ও অর্থনৈতিক পুনরুদ্ধার: গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার কার্যক্রম এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে অর্জিত অগ্রগতি সম্পর্কে বিশ্বকে জানাবেন।
-
অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়: জুলাই মাসের হত্যাকাণ্ডের বিচার এবং চলমান রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের অবস্থানও তার ভাষণে উঠে আসবে।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, প্রধান উপদেষ্টার মূল বার্তাটি হবে গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করা এবং আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে একটি বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন